AI音楽生成 歌詞ジェネレーター ボーカルリムーバー 料金プラン 私の曲

Bd police

Song generated By ✨Song.do

Song Cover
v1

@ Ifteqar Hasan

2026-09-12 04:29:44

歌詞

[Intro — Soft Piano, Atmospheric Strings, Distant Bansuri, Low Cinematic Drone]

ঘুমিয়ে যখন দেশটা থাকে,
জেগে থাকে কারা?
নীরব রাতে শহর, গ্রাম,
রাজপথ জুড়ে,
কারা দেয় পাহারা?

[Instrumental — Slow Orchestral Build]

[Verse 1 — Deep Mature Male Vocal, Restrained Orchestra]

রাত পেরিয়ে ভোরের আগে,
যখন সবাই ঘুমায়,
অন্ধকারে কর্তব্যের
ডাকে কারা ছুটে যায়?

[Soft Strings]

মায়ের চোখে চিন্তা থাকে,
সন্তান থাকে ঘরে,
তবু কারা শপথ রাখে
দেশ জনতার তরে?

[Pre-Chorus — Rising Strings, Deep Toms, Snare Roll]

কত রাত যায় নির্ঘুম চোখে,
কত কষ্ট থাকে বুকে,
তবু শপথ রাখে কারা
সব বাধা পিছনে রেখে।

[Chorus — Full Orchestra, Brass, Military Snare, Powerful Male Choir]

আমরাই তো প্রহরী,
বাংলার রাত-দিন,
দেশের তরে রাখি জীবন বাজি,
[Confident emotional male vocal]
ভাবি না—মৃত্যু আসবে,
কাল নাকি আজি।

[Orchestral Hit]

শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা,
প্রগতির এই গান—
জনতারই নিরাপত্তায়
উৎসর্গিত প্রাণ,
বাংলাদেশ পুলিশ—
স্পন্দিত সেই নাম।

[Instrumental — Heroic Brass and Strings]

[Verse 2 — Emotional Male Vocal, Mid-Tempo March]

ঈদের দিনে ঘরে ফেরার
স্বপ্ন মনে রয়,
দায়িত্ব নিয়ে কাঁধে কত ঈদ—
আমাদের ঘরে নয়,
রাজপথেই হয়।

[Strings Build]

কত উৎসব যায় পেরিয়ে,
আলো জ্বলে ঘরে,
তবু আমরা দায়িত্ব রাখি
দেশ জনতার তরে।

[Pre-Chorus — Bigger Orchestral Build]

কত রাত যায় নির্ঘুম চোখে,
কত কষ্ট থাকে বুকে,
তবু শপথ রাখি আমরা
সব বাধা পিছনে রেখে।

[Chorus 2 — Bigger Orchestra, Brass and Male Choir]

আমরাই তো প্রহরী,
আছি জনতারই পাশে,
অপরাধ রোধে,
অপরাধীর বিনাশে।

[Full Drums — Marching Rhythm]

ঝড় আসুক, রাত নামুক,
থামবে না এই পথ,
দেশের তরে, মানুষের তরে,
অটুট আমাদের শপথ।

[Instrumental — Cinematic March]

[Verse 3 — Strong Male Vocal, Strings and Brass Accents]

কখনো রোদে, কখনো বৃষ্টিতে,
দাঁড়াই রাজপথে,
নিরাপত্তা, শান্তি, আস্থা নিয়ে,
জনতার‌ই সেবার ব্রতে।

কখনো ভুল বোঝে মানুষ,
কখনো আসে বাধা,
তবু সেবার অঙ্গীকারে
থাকে না কোনো দিধা।

[Bridge — Piano, Solo Strings, Emotional Vocal]

আমাদেরও ঘর আছে,
আছে আপনজন,
তবু দেশের ডাকের জন্য
তৈরি থাকি প্রতি-ক্ষণ।

নিজের ব্যথা আড়াল করে
হাসি মুখে চলি,
বাংলার মানুষের নিরাপত্তায় আমরা,
হতে প্রস্তুত বলি।

[Crescendo — Strings Rising, Brass Entering, Choir Building]

[Final Chorus — Massive Cinematic Orchestra, Powerful Male Choir]

আমরাই তো প্রহরী,
বাংলার রাত-দিন,
দেশের তরে রাখি জীবন বাজি,
[Confident emotional male vocal]
ভাবি না—মৃত্যু আসবে,
কাল নাকি আজি।

[Massive Orchestral Hit]

শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা,
প্রগতির অঙ্গীকার,
জনতার নিরাপত্তায়
রাখব জীবন-প্রাণ—

বাংলাদেশ পুলিশ,
দেশের গর্বিত নাম।

[Grand Instrumental — Brass, Strings, Military Snare, Choir]

[Outro — Piano, Bansuri and Warm Strings]

যতদিন এই লাল-সবুজে
উড়বে বিজয়ের নিশান,
ততদিন এই বুকের মাঝে
বাজবে দেশের গান।

মানুষের আস্থা, দেশের মর্যাদা
রাখব অম্লান।

শপথ নিয়ে এগিয়ে চলি—
বাংলাদেশ পুলিশ,
জনতার প্রহরী,
বাংলাদেশের প্রাণ।

[Final — Soft Male Choir]

বাংলাদেশ পুলিশ...
জনতার প্রহরী...
বাংলাদেশের প্রাণ...

音楽のスタイル

Genre: Cinematic Orchestral Epic, Patriotic Ballad, Marching Anthem
Instrumentation: Low cinematic drone, warm grand piano, distant melancholic bansuri, heavy cinematic strings (cello/viola), disciplined marching snare, powerful deep male choir.
Vocal Style: Deep mature male baritone, stoic, grounded, emotionally resonant, zero over-singing, highly professional studio delivery.
Language & Accent: Standard Bengali, precise articulation, natural conversational cadence with dramatic weight, Bagpipes, Clarinet