AI Song Generator Lyrics Generator Pricing My Songs

তাই রাধা হতবাক

Song generated By ✨Song.do

Song Cover
v1

@ abul hasan Tuhen

2026-04-05 11:45:18

Lyrics

তুহিন বাজায় বাঁশি
পেলো সবার হাসি
কৃষ্ণের হলো রাগ,
চম্পা কলি ধৈর্য হারা
তাই রাধা হতবাক।।
তুহিন বাজায় বাঁশি
পেলো সবার হাসি
কৃষ্ণের হলো রাগ,
চম্পা কলি ধৈর্য হারা
তাই রাধা হতবাক।।


কদম তলায় প্রেম চলেনা
হয়না চোখাচোখি,
কদম তলায় প্রেম চলেনা
হয়না চোখাচোখি,
প্রেম হয়েছে সস্তা এখন
বিমুখ সখা সখি,
প্রেম হয়েছে সস্তা এখন
বিমুখ সখা সখি।
মন মেতেছে ইথারেতে
জীবন ঘূর্ণিপাক,
চম্পা কলি ধৈর্য হারা
তাই রাধা হতবাক।।
তুহিন বাজায় বাঁশি
পেলো সবার হাসি
কৃষ্ণের হলো রাগ,
চম্পা কলি ধৈর্য হারা
তাই রাধা হতবাক।।



ঘাটের মাঝি মাঠের রাখাল
গায়না তারা গান,
ঘাটের মাঝি মাঠের রাখাল
গায়না তারা গান,
যুগের সাথে পাল্টে গেছে
স্বপ্ন যে খানখান,
যুগের সাথে পাল্টে গেছে
স্বপ্ন যে খানখান।
অমর প্রেমের গল্প গাথা
যাকনা মুছে যাক
চম্পা কলি ধৈর্য হারা
তাই রাধা হতবাক।।
তুহিন বাজায় বাঁশি
পেলো সবার হাসি
কৃষ্ণের হলো রাগ,
চম্পা কলি ধৈর্য হারা
তাই রাধা হতবাক।।

Style of Music

pop rock music.Flute melody. Indian Bangla folk Vocal male and female cross song